টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি টাঙ্গাইল)
টাঙ্গাইল জেলা শহরের নগর জালফৈ বাইপাস হতে মাত্র ১ কিলোমিটার উত্তরে টাঙ্গাইল সদর উপজেলা সংলগ্ন ০২ একর জমির উপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে ১৮ অক্টোবর ২০০৬ সালে নগর জালফৈ নামক স্থানে প্রশস্ত চত্তরে এক মুক্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। মানব সম্পদ উন্নয়ণ এবং দারিদ্র বিমোচনের জন্য কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য। এতদাঞ্চলের বিশাল জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের দায়িত্ব। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি অত্যন্ত সফলতার সাথে সৎ, যোগ্য ও আলোকিত দক্ষ মানুষ গড়ার মাধ্যমে একটি সুশৃংখল জাতি গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।